৩ জুন লাইভস্ট্রিমিংয়ে অ্যান্ড্রয়েড ১১ বেটা উন্মোচন

২৯ মে, ২০২০ ০১:০৯  
গুগল তাদের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১১ বেটা উন্মোচনের তারিখ ১ জুন নির্ধারণ করে। তবে নতুন ঘোষণা অনুযায়ী উন্মোচন অনুষ্ঠান হবে ৩ জুন। চিরাচরিত আই/ও অনুষ্ঠানের বদলে অনলাইনে আয়োজিত হবে এই অনুষ্ঠান। খবর জিএসএম এরিনা। ঘন্টাব্যাপী এই লাইভস্ট্রিম অনুষ্ঠান ইউটিসি সময় বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অ্যান্ড্রয়েড ১১ এর নতুন ফিচার এবং ডেভেলপারদের জন্য কী থাকছে সে বিষয়ে তুলে ধরা হবে। বেসিক থেকে শুরু করে ১২টি সেরা ফিচার প্রকাশ করবে গুগল। তবে যারা পিক্সেল ফোরএ উন্মোচনের আশায় ছিলেন, তাদের আশার গুড়েবালি। আনঅফিশিয়াল সূত্রে জানা গেছে ডিভাইসটি জুলাইয়ের মাঝামাঝি উন্মোচন করা হবে। ডিবিটেক/বিএমটি